বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চমেক হাসপাতালে দালাল চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও তিন দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা সরকারি এই হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী বাগানোর সঙ্গে জড়িত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চমেক হাসপাতালের ১৩ নং মেডিসিন ওয়ার্ড ও ১৫ নং রেডিওলজি ওয়ার্ড থেকে এ তিন দালালকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার তিন দালাল হলো- ইমন সরকার (২৫), মিজানুর রহমান (২৯) ও মো. মহিউদ্দিন (৩০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘আজ হাসপাতালের ১৩ নং মেডিসিন ওয়ার্ড ও ১৫ নং রেডিওলজি ওয়ার্ড থেকে দালাল চক্রের তিন জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, গত তিন দিনে চমেক হাসপাতাল থেকে মোট ৮ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে শনিবার তিনজন, রোববার দুই জনকে গ্রেফতার করা হয়। চক্রের সদস্যরা গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এতে করে রোগীরা আর্থিক হয়রানির শিকার হন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত