রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ১১ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ওসি’র দিকনির্দেশনায় চুয়েট পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ মামুন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাতালপীর মাজার গেইট এলাকা থেকে মোঃ রবিউল হোসেন (৩৭) নামের একজনকে ১১ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল হোসেন রাঙ্গামাটির কাপ্তাই থানাধীন কেপিএম, মাস্টার কলোনী, শ্যামলী পাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


