বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে স্থানীয় দুই শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুই শিশুকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

এঘটনায় নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ০৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২) এবং আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

এঘটনায় উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে ৪ জনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর দু’জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই এসময় বাকি দু’জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত