নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক ওরফে আব্বাস (২২)। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৫ জুলাই) বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা।
গ্রেফতার মো. ওমর সিদ্দিক ওরফে আব্বাস কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. আইয়ুবের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো এর উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে শনিবার বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে মো. ওমর সিদ্দিক ওরফে আব্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


