নিজস্ব প্রতিবেদক :
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) লোহাগাড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে ফজলুল হক আযাদকে সভাপতি, কাজি জসিম উদ্দিনকে সেক্রেটারি, সাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও নুরুল ইসলাম সিকদারকে এসিস্ট্যান্ট সেক্রেটারি করে ৫৫ সদস্য বিশিষ্ট আইবিডব্লিউএফ লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।


