বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম মহানগরীতে সড়ক পথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট স্টেইকহোল্ডারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) দামপাড়া পুলিশ লাইন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান ও সিএমপি কমিশনার হাসিব আজিজ।

সভায় সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, এবং ফিটনেসবিহীন বা চলাচলের অনুপযোগী ২০ বছরের পুরনো গাড়ি বাজেয়াপ্ত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন সিএমপি কমিশনার। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও দেন তিনি।

এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট ও জেব্রা ক্রসিং স্থাপনের উপরও গুরুত্বারোপ করেন তিনি। সভায় নগরবাসীর জন্য একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ চট্টগ্রাম গড়তে সকলের সহযোগিতা কামনা করেন কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় যাত্রী ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত