বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানি জমি থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. রাসেল (২৫)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহত রাসেল এর শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন রয়েছে। শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। কোপানোর পর গুলি করে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে । ঘটনার তদন্ত চলছে। আব্বাস হোসাইন

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত