বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেরিবাজার ব্যবসায়ী সমিতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম শহরের টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টায় চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি জননেতা শাহজাহান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “যুব সমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। টেরিবাজার ব্যবসায়ী সমিতি যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার যোগ্য। তরুণদের এমন আয়োজনে সম্পৃক্ত করা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি বলেন, “ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা ও মননশীলতা বাড়ে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। টুর্নামেন্টের আহ্বায়ক নাসির উদ্দিন জানান, এবারের প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ নিয়েছে এবং প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা চেয়ারম্যান বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আলমগীর, ফরিদুল ইসলাম, গোলাম নবী, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, বাহাদুরসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগণ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত