নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ওয়ার্ড আমির ইঞ্জিনিয়ার মনজুরুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আহমদ শফির সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মগঠনের মাধ্যমে নিজেকে জান্নাত উপযোগী গড়ে তোলার প্রচেষ্টা এবং কর্মে গড়মিল পরিহার করে ইসলামী চরিত্রের মাধ্যমে দ্বীনের দাওয়াত জনসাধারণের মাঝে পৌঁছানোর আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। কর্মীদের নিজেদের আত্মগঠনের প্রতি মনোনিবেশ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মৌলিক অসৎ গুণাবলি বর্জন করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সকল জনশক্তির দাওয়াতি কাজ ও কুরবানির দৃষ্টান্ত স্থাপন করার সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান।
উক্ত কর্মী শিক্ষা বৈঠক পবিত্র কুরআনুল কারিম থেকে দারসুল কোরআন পেশ করেন হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
আরো উপস্থিত ছিলেন, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু রিদোয়ান, ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ, সারোয়ার আবু জাহেদ, আলাউদ্দিন চৌধুরী ও সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক বাবুলসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।


