বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৯, আক্রান্ত ২৭৩৩

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৩ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৯৬ জনে। এদিকে আরও এক হাজার ৯৪০ সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৬ হাজার ৯৬৩ জন সুস্থ হলেন।

আজ বৃহস্পতিবার ( ১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত