বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনায় আরও ছয় জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ৭১ জনের করোনা পরীক্ষা করে ছয় জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্ত ছয় জনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের পরীক্ষায় ছয় জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের সকলেই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২২ জন জেলার এবং ১৮৪ জন নগরীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ১০০ ও পুরুষ ১০৫ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং জুলাই মাসে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮টি হাসপাতালে ৭১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি ল্যাবে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত