নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয়। বুধবার (১৬ জুলাই) বিকালে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের উত্তর পার্শ্বে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে। অভিযানে গ্রেফতার আসামির কাছ থেকে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম জয়নুল আবেদিন (১৯)। তার পিতার নাম হামিদ হোসেন। সে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-০২ ব্লকে বসবাস করে।


