বিশেষ প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আনোয়ারা উপজেলার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম আজ সকালে সংযুক্ত আরব আমিরাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছন এবং একই সাথে চেতনা৭১নিউজ পরিবার সহ বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট পরিবার গভীর শোক প্রকাশ করেছেন, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


