বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

এন মোহাম্মদ প্লাষ্টিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: শর্তভঙ্গের দায়ে এন মোহাম্মদ প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া পরিবেশগত ছাড়পত্র ছাড়া কাজ করায় বোয়ালখালীর বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেডকে ৫ লাখ এবং পুকুর ভরাটের দায়ে ফেনীর আনোয়ার আহমেদ মুন্সি নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আওতায় এ আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাে.মােয়াজ্জম হােসাইন।

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো.মােয়াজ্জম হােসাইন সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত