মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Single Top Banner

সেন্টমার্টিনে গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিনে গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই (শুক্রবার) রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের পূর্বপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে আভিযানিক দল কর্তৃক তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৭ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত মাদক পাচারকারী এবং জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত