সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

শিগগিরই লোহাগাড়া ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে : শাহজাহান চৌধুরী

লোহাগাড়া সংবাদদাতা : 

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দুইটি ট্রমা সেন্টার স্থাপন করার অনুমোদন দেওয়া হয়। একটি হাটহাজারীতে আর অন্যটি করা হয় লোহাগাড়া উপজেলায়। লোহাগাড়া ট্রমা সেন্টার ২০১২ সালে এর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার সেন্টারটি উদ্বোধন করলেও সেবা চালু করেনি; যা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে আমি স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পিএস এর সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছি। আশা করি আমরা শিগগিরই লোহাগাড়া ট্টমা সেন্টার চালুর ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।

তিনি বুধবার(২৩ জুলাই) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সবার উপরে দেশ। এই দেশ সবার। এই দেশ কোন গোষ্ঠীর দেশ নয়। এখানে সবাই মিলেমিশে বাস করতে হবে। সবাইকে নিয়ে আমরা আগামী সমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়ব ইনশ্আাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহ্ঙ্গাীর আলম, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স’র প. প. কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন, জায়ামায়ত ইসলামী লোহাগাড়া শাখার সেক্রেটারী অধ্যাপক আবুল কালাম, জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদার ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত