বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

থানার ওসি এসএম শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম রেলওয়ে থানাধীন রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে আবুল কাশেম (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুইটি নীল রঙের পলিব্যাগে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত