বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজান ক্লাবের যাকাত তহবিল থেকে অসহায়দের সহায়তা প্রদান

রাউজান প্রতিনিধি :

রাউজানের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন রাউজান ক্লাব-এর উদ্যোগে এবং যাকাত তহবিলের অর্থায়নে রাউজানের বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান শুক্রবার বিকেলে রাউজান ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুল।

এতে বক্তব্য রাখেন- মাওলানা হারুন সাহেব, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, এস. এম. জাফর চৌধুরী, শামসুদ্দোহা, মোহাম্মদ রায়হান, রিদোয়ান চৌধুরী রুবেল, মহসীন আলী, মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মোঃ ইমরান হোসেন, শফি সিকদার, মোঃ শওকত হোসেন, নাছির উদ্দিন, সাগের হোসেন প্রমুখ।বক্তারা বলেন, “যাকাত কোনো অনুগ্রহ বা দান নয়, এটি গরিবের হক।” রাউজান ক্লাব প্রতিবছর রমজান মাসে বিত্তবানদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে, এবং পরবর্তীতে প্রকৃত অসহায়দের কাছ থেকে আবেদন নিয়ে যাচাই-বাছাই (স্ক্রিনিং) শেষে বছরের বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করে থাকে।

এবারের এই আয়োজনে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যার মধ্যে ছিল সেলাই মেশিন, ঢেউ টিন, বিবাহ, চিকিৎসা ও শিক্ষা খাতে নগদ অনুদান।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “রাউজান ক্লাব আগামীতে যাকাত তহবিলের কার্যক্রম আরও বিস্তৃত করে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত