সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়া প্রবাসীদের উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন আমীর মাওলানা মাহমুদুল হক এবং উপজেলা কর্মপরিষদ সদস্য আয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাদের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন তা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, আবদুল গফুর, ওসমান হারুন, নাছির উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, আবদুর সবুর, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্য প্রবাসী সদস্যরা।


