বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ভাটিয়ারীতে ইয়াবাসহ এক মাদক কারবারী আটক 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কোস্ট গার্ড ভাটিয়ারীতে বিশেষ অভিযানে ৬ লক্ষ টাকা মূল্যের মোট ১,২০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ টিম সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী তাবাকু খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

আটককৃত মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত