বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পূর্ব ষোলশহর ওয়ার্ড বাসীর জন্য ফগার মেশিন দিলেন শিক্ষা উপ-মন্ত্রী নওফেল

স্টাফ রিপোর্টার: ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বাসীর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ফগার মেশিন উপহার দিয়েছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও  শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ দুপুরে নগরীর জিইসি মোড়ে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃআশরাফুল আলম এর হাতে ফগার মেশিন হস্তান্তর করেন।

এই সময় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে আজ ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বাসীর জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কাছে এই ফগার মেশিন প্রদান করলাম।

আশাকরি এই ফগার মেশিন ওয়ার্ডবাসীর কাজে আসবে। সাধ্যমতো দেশের উন্নয়নে সকল-কে সহযোগিতা করার জন্য শিক্ষা উপ-মন্ত্রী আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত