বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে সরকারি পাঠ্যবই বিক্রির ঘটনায় সুপার-সভাপতিসহ চারজন পুলিশ হেফাজতে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদরাসায় সরকারি পাঠ্য বই অবৈধভাবে বিক্রি চেষ্টার ঘটনায় জড়িত অভিযোগে মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাস্টার রুকন উদ্দিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিনসহ চারজনকে  হেফাজতে নিয়েছে ঈদগাঁও থানা পুলিশ। অপর দুই আটককৃত হল বই ক্রেতা ইমরান ও বই বহনে জড়িত গাড়ি চালক হাসমত আলী।

সোমবার (১৮ আগস্ট ) বিকাল চারটার দিকে পুলিশ তাদের সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযোগে জব্দকৃত বইসহ  হেফাজতে নেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান চারজনকে হেফাজতে নেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা থানায় এসেছেন, তিনি যেভাবে আইনানুগ প্রক্রিয়া নেবেন তাই হবে। এঘটনায় উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট রাতে সরকারি পাঠ্যবই অবৈধ ভাবে বিক্রিকালে জনতা গাড়িসহ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানাকে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম অবহিত করেন। অবস্থা বেগতিক দেখে সুপার (ভারপ্রাপ্ত) গা ঢাকা দিয়ে মোবাইল বন্ধ করে ফেলে। অপরদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন ইউএনও’র অনুমতি নিয়ে বিক্রির কথা দাবি করলেও পরদিন পর্যন্ত এর সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত