বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সোমবার এ পরোয়ানা জারি করেন। পরোয়ানাভুক্ত অপর দুইজন হলেন— নঈম নিজাম ও শাহেদ মুহাম্মদ আলী।

বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার জানান, গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়। আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হলেও তারা হাজির হননি। পরে আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

মামলাটি দায়ের করেন অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডট কম–এর প্রতিবেদক রাহেনুর ইসলাম। তিনি ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠ–এ জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২৩ সালের ১৬ অক্টোবর পদত্যাগ করেন। চাকরিজীবনের সার্ভিস বেনিফিট বাবদ পাওনা টাকার বিপরীতে কোম্পানি তাকে ১০টি চেক দেয়।

এর মধ্যে দুটি চেকের টাকা তিনি পান, তবে বাকি চেকগুলোর মধ্যে দুইটি (এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকা) নগদায়নের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর মুগদা শাখায় জমা দিলে গত ২৩ মার্চ পর্যাপ্ত তহবিল না থাকায় সেগুলো ডিজঅনার হয়।

৮ এপ্রিল আসামিদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও টাকা পরিশোধ না করায় শেষ পর্যন্ত আদালতে মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত