শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়নের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যোগে এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সমিতিরহাট এস.এম ভিআইপি কনভেনশন হলে ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ নাহিদুল ইসলাম হামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রশীদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম এবং আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউ.এ.ই কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ নাসির উদ্দীন সিকদার।

বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে জ্ঞানবিজ্ঞানের চর্চা যতই বিস্তৃত হোক না কেন, সমাজ ও সভ্যতা দিন দিন অমানবিকতা ও অনৈতিকতার দিকে ধাবিত হচ্ছে। এই প্রবণতা রোধে প্রয়োজন সুশিক্ষার প্রসার এবং নৈতিকতা-ভিত্তিক শিক্ষাব্যবস্থা। শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

তারা আরও বলেন, জাতিগঠন ও সমাজ-সভ্যতার বিকাশ নির্ভর করে একটি মজবুত শিক্ষাব্যবস্থার ওপর। তাই শিক্ষার্থীদেরকে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

মুহাম্মদ ইউসুফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট এলাকার ধর্মপ্রাণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে স্মৃতি স্মারক ‘সেনানী জ্যোতি’র মোড়ক উন্মোচন করা হয়। পরে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও একটি করে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত