বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আবছার উদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ইউনিয়ন পরিষদে রাজনীতিবিদ, শিক্ষক সমাজ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদুয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আ.ক.ম হামিদুল হক। সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত।

ইউনিয়ন পরিষদের সদস্যগণ তাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন এবং স্থানীয় অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় পদুয়া বাজারের যানজট নিরসন, অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, পদুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ছাগলের বাজার, পদুয়া ইউনিয়নের বিভিন রাস্তাঘাট সংস্কারসহ পদুয়া বিভিন্ন ওয়ার্ডের সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র ও সাধারণ জনগণ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিশ্রুতি দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

তিনি বলেন, “প্রশাসনের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। তাই পদুয়ার সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। যানজট, অবৈধ দখল, মাদক, ইভটিজিং ও জুয়াসহ সকল অপরাধ দমনে সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের সব অভিযোগ শুনেছি। যদি আমি লোহাগাড়া উপজেলায় দায়িত্বে থাকি, তাহলে আমার কাজের ফলাফল আপনারা নিজেরা দেখতে পাবেন।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত