বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী

বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী  

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, *“বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই প্রথমে বাংলাদেশী। ধর্ম, বর্ণ ও গোত্রে ভিন্নতা থাকলেও আমাদের শরীরের রক্ত সবার লাল। তাই আমরা সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী বাংলাদেশে কাজ করা যাচ্ছে ।”

তিনি সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজার এলাকার কালিবাড়ি মন্দির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফয়েজ, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন,সাতকানিয়া জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ রফিক, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি সুনিল জলদাশ, ডা. মিলন কান্তি গুপ্ত ও সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি ঘোষ।

এছাড়া উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন সহ-সেক্রেটারি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা মন্জুরুল আলম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, মোহাম্মদ সৈয়দ, জসিম উদ্দিন ও সাদেক হোসাইন প্রমুখ।

ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভা শেষে জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকজন জেলের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক মাঠ থেকে পালিয়ে যাওয়া একটি দল আমাদের দেশের ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মীয় নাগরিকদের তাদের সম্পদ মনে করে। এটি কেন হবে। এই দেয়াল আপনাদের ভাঙতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে সৎ যোগ্য ও দেশ প্রেমিক রাজনৈতিক দলের পক্ষেই আপনাদের সমর্থন হওয়া উচিত । আশা করছি আগামী নির্বাচনে আপনারা তা প্রমাণ করতে সক্ষম হবেন । বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল ফয়েজ বলেন,বাংলাদেশে ধর্মীয় বিবেদ তৈরি করে একটি গোষ্ঠী সব সময় ফায়দা লুঠে নিতে চাই। যেন কোনো স্বার্থান্বেষী মহল এই ধরনের কোন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সকলকে দল মত নির্বিশেষে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত