স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮ শত ৬৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১০৭ জন এবং ভিবিন্ন উপজেলার ৬৬ জন।
চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (১৯ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৪ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩২ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৬ জন, উপজেলায় ৬ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৪ নমুনা পরীক্ষা করে ৫১ জনের পজিটিভ। মহানগরে ২২ জন, ২৯ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ নমুনা পরীক্ষায় ৪৩ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৪ জন, উপজেলায় ১৯ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫ নমুনা পরীক্ষায় ৩২ জন পজিটিভ, নগরে ২৪ জন, উপজেলায় ৮ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, আনোয়ারা ৪ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ৪ জন, রাউজান ১৬ জন, রাঙ্গুনিয়া ৩ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ১৯ জন, সীতাকুন্ডে ১ জন, মিরসরাই ৪ জন, সদ্বীপ ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১২ হাজার ৯২৭ জনে। এর মধ্যে মহানগরীতে ৮ হাজার ৯৯৯ জন, উপজেলায় ৩ হাজার ৯২৮ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৩২ জন, উপজেলায় ২৮ জন, নগরে ৪ জন। মোট সুস্থ ১ হাজার ৫৮৪ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা নেই জন, মোট ২২৩ জন। মহানগরীতে ১৫৭ জন, বিভিন্ন উপজেলায় ৬৬ জন। হোম আইসোলেশনে আছেন ৬১৩২ জন।


