বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের শীর্ষে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীর তালিকায় এখন সবার উপরে বাংলাদেশিরা। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে সেখানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে কাজ করছেন।

এ তথ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল সংসদে দেওয়া এক প্রশ্নের জবাবে জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনা-পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ে। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সরকার বিদেশি শ্রমশক্তি নিয়োগে শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দেশে কাজের সুযোগ পান। ওই বছর প্রায় ৪ লাখ নতুন বাংলাদেশি মালয়েশিয়ায় কর্মসংস্থান পান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২২ সালে ২০,৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩,০৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইম

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত