মো: নাজিম উদ্দীন
দু:খ আমায়
ছাড়লো না তাই,
নির্বাক এই অশ্রু কণা
মুছিতে কেহ নাই—!
কোনোও হৃদয়ে
সাড়া দিলো না হায়,
আমার এখন শূণ্যে সহায় …!
বৃন্দাবনের স্বপ্ন আমার মণিকোঠায়
অযথাই কেনো যে মোরে,
তাড়িয়ে বেড়ায় স্বয়ংসদা-ই !
ইয়াজুজ-মাজূজ —-(!)
ভর করেছে গর্দান মোর যায়,
হযরত ঈমাম মাহ্দী (আ:)
কবে যে আসেন (?) ক্ষীণক্ষণ
যাচ্ছে যায়, তবু না ফুরায়–!
নচেৎ হেথা ভাবিয়া চলিয়াছি
নিরন্তর কূলের দেখা নাই,
ইত্ত্ব নির্ভার করো হে মাবুদ—-
আমি যে এ ধরায় অসহায়..!!


