বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীকে গষধর্ষণের ঘটনায় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার হওয়া যুবকের নাম কাসেদ (১৯)। সে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার  সময় র‍্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে আনোয়ারা উপজেলার ১৪বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ মামলার আসামী নিশ্চিত কর র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়,  বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগষ্ট) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আঁটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এ মামলায় ৩জনকে আসামী করে মামলা করা হয়। দুই আসামী গ্রেফতার হলেও কাসেদ পলাতক ছিল।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিশয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, গত ২৬ আগস্ট এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় দুই জন গ্রেফতার ছিল। আজকে র‍্যাব পলাতক আসামিকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত