বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন বছর আগে এক মাদরাসা ছাত্রকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ওই মাদরাসার শিক্ষক মো. রিয়াদ উদ্দিনকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় প্রদান করেন।

দণ্ডিত আসামি মো. রিয়াদ উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান গ্রামের আহমদ কবিরের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ‘১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদরাসা শিক্ষক রিয়াদ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় দণ্ডিত মো. রিয়াদ উদ্দিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আদালত সূত্র জানিয়েছে, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর মা ছেলেকে দেখতে মাদরাসায় যান। তখন শিশুটি তার মাকে জানায় আগের রাতে শিক্ষক মো. রিয়াদ উদ্দিন তাকে ধর্ষণ করেছে। ৯ বছর বয়সী ভিকটিম শিশুটি ঘটনার তিন মাস আগে ওই মাদরাসায় হিফজ শাখার শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। আবাসিক শিক্ষার্থী হিসেবে ছাত্রটি মাদরাসায় থাকতো। ওই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মাদরাসা ঘেরাও করে শিক্ষক মো. রিয়াদ উদ্দিনকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ উদ্দিনকে পুলিশ হেফাজতে নেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত