মোঃ হাসানুর জামান বাবু
মা হারালাম মাস না যেতেই
কেউ নিলোনা খবর,
খবর নেওয়া’র মাকে আমি
সযত্নে দিয়ে আসলাম কবর।
বেঁচে থাকতে মায়ে’র কতো
আপন মানুষ আত্মীয়-স্বজনছিলো,
মরার পরে মায়ে’র খবর
কেহই নাহি নিলো।
কেউ আসলোনা বৃথা সময় !
কারো নাকি ভীতি করোনায়,
মা গো তুমি বুঝছো এবার
এমন মানুষ ক্যেমনে আপন হয়?
আপন যারা ছিলো তোমার
তাদের তুমি করতে অবহেলা,
আসল আপন কারা ছিলো
ঠিক বুঝেছি মাতৃ বিদায় বেলা।
স্বার্থপর মানুষ গুলো তোমার আপন ছিলো,
যাদের তুমি পর ভাবতে তারাই তোমার শেষ যাত্রার
শেষ বিদায় দিলো।
কাউকে তুমি পুত ডাকতে
কাউকেই বা প্রাণের ভ্রাতুষ্পুত,
তৎ লগনে শেষ মিলনে প্রাণের
তাবৎ’ই তো(?), প্রকৃতি অদ্ভুত(!)
জীবনে মা তোমার ছোঁয়ায়
পীড়িত ঐ দু:খ মুছে
কতোই হলো স্বহাস্য মাতৃ ধন্য,
বিদায় বেলার দৃশ্যা বলী
বুক ভেজাবো মিছে,
তাহাজ্জুদের স্বপ্ন বাসে
ডাক দি বলে তামাম জাহান
ডুবতে বাপু ইত্ত্ব ব্যবাক নগন্য !


