বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (২৬ আগস্ট) জধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই।”

তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব বিএনপি গ্রহণ করবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যেতে পারে। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়িত হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো দল নির্বাচনে না গেলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে যারা বয়কট করবে, তারা নিজেরাই রাজনীতির মাঠে মাইনাস হয়ে যাবে। তার আশা, কোনো দলই এমন ঝুঁকি নেবে না।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তারাই অগ্রাধিকার পাবেন। মেধাভিত্তিক রাজনীতি যারা করেন, তারাই দলকে প্রতিনিধিত্ব করবেন বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত