বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দুই দিনের কক্সবাজার সফরে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান-পরিদর্শন করবেন ছয় মাদ্রাসা

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক দুই দিনের সফরে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টায় বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছাবেন।

বোর্ড রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত সফর সূচীমতে সফরের দ্বিতীয় দিন শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় ঈদগাহ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা,এর পূর্বে দারুস সালাম দাখিল মাদ্রাসা এবং পরে চকরিয়া উপজেলার একটি মাদ্রাসা পরিদর্শন করবেন।

এর পূর্বে সফরের প্রথমদিন শুক্রবার (২৯ আগস্ট)
কক্সবাজার সদর উপজেলার দুইটি এবং রামু উপজেলার একটি মাদ্রাসাও পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন শনিবার বিকাল ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত