বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাইয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

মিরসরাই প্রতিনিধি :

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম মিরসরাই উপজেলা -এর উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (বাদ আসর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক শিক্ষার প্রসার, নৈতিক চরিত্র গঠন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। মোহাম্মদ সাফায়েতের সঞ্চালনায় এবং আহমদ হাসান আল জাবের’এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নূর।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ক্বারী মাওলানা দিদারুল মাওলা’, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম। সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই থানা সভাপতি প্রিন্সিপাল রিদওয়ান হক নিজামপুরী সহ থানা ও জেলা নেতৃবৃন্দ উক্ত ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত