বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সূত্র জানায়, বিকেলে প্রথমে জামায়াত, পরে এনসিপি এবং সর্বশেষ বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে, কোনো বাধাই তা পিছিয়ে দিতে পারবে না।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত