বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :

গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি ও সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত