বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন আরও ১৩৮ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১ হাজার ১ শত ১৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৩৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮৯ জন এবং ভিবিন্ন উপজেলার ৪৯ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে  ১০৬টি নমুনা পরীক্ষা করে ৩০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরের করোনার সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৩টি  নমুনা পরীক্ষা করা হয়।  এতে আরও শনাক্ত হয়েছেন ৩২ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৩ টি নমুনা পরীক্ষা করে মাত্র ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

অন্যদিকে, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৩টি নমুনা পরীক্ষা করে ২৭ জন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ৬৫ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ৮৮ জন, উপজেলায় ৩ হাজার ৯৭৭ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৪০ জন, উপজেলায় ৩৬ জন, নগরে ৪ জন। মোট সুস্থ ১ হাজার ৬২৪ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২২৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত