শনিবার, ২২ আগস্ট ২০২৬
Single Top Banner

বিশ্বে করোনায় মৃত ৬ লাখ ১৩ হাজারের বেশি

বিশেষ প্রতিনিধি:বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১৩ হাজার ১৪৬ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৪৮ লাখ ৫১ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৩১ হাজার ৮০৩ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৯ লাখ ছয় হাজার ২৯৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো দুই হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ সাত হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ সাত হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত