বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহেশখালীতে ছুরিকাঘাতে দোকানদার নিহত

বিশেষ প্রতিনিধি: মহেশখালী পৌরসভায় শাহজালাল (২৫) নামে এক দোকানদার ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত দোকানদার পৌরসভা চরপাড়ার ফোরকান আহমদ পুত্র।

সোমবার (২০ জুলাই) রাতের যেকোনো সময় চরপাড়াস্থ নিজ মুদি দোকানে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। পুলিশ সকালে লাশ উদ্ধার করেছে।

নিহত শাহজালালের পরিবার সূত্রে জানা গেছে, শাহজালাল চরপাড়ায় একটি মুদিদোকান পরিচালনা করতো। রাতে দোকানেই থেকে যেতো। প্রতিদিনের মতো সোমবারও দোকানে থেকে যায়। মঙ্গল সকালে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত শাহজালালের লাশ দোকানে পড়ে থাকার খবর পায় তারা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌর জানান, রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে খুন করেছে। তার শরীরের বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওসি বলেন, কি কারণে শাহজালাল খুন হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে দোকানের লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার ক্ল’ ও খুনি সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত