বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিয়ে ও তালাক নিবন্ধনে অনলাইনে, বৈষম্যমূলক ধারা বাতিল

নিজস্ব প্রতিবেদক :

নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে সরকার। আগের বিধিমালায় থাকা বৈষম্যমূলক ধারা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো চালু করা হয়েছে অনলাইন নিবন্ধনের সুবিধা।

পূর্ববর্তী বিধিমালায় লিঙ্গ বৈষম্যমূলক কিছু ধারা ছিল, যা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করত না। একই সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য নাগরিকদের সরাসরি রেজিস্ট্রারের অফিসে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এতে অনেককে সময়, খরচ ও ভোগান্তির সম্মুখীন হতে হতো।

সংশোধিত বিধিমালায় বৈষম্যমূলক ধারা বাদ দেওয়া হয়েছে। ফলে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবেন। একই সঙ্গে অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধনের সুযোগ চালু হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রশাসন জানিয়েছে, এই পরিবর্তনের ফলে নিবন্ধন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে। মানুষকে আর অযথা দৌড়ঝাঁপ করতে হবে না। এতে সময় ও খরচ বাঁচবে, সেবার মান উন্নত হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি যুগোপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত। অনলাইন সেবা চালুর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত হওয়ায় সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত