চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম রাশেদুল নবী। তিনি লোহাগাড়া উপজেলার ৩নং পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া আশ্রয়ন প্রকল্প এলাকার নুরুল আলমের ছেলে।
বান্দরবান সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩)/৩০ ধারার (গণধর্ষণ) মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের এসআই গোবিন্দ্র চন্দ্র দাস অভিযান চালিয়ে পদুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।


