শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ; চবি ছাত্রদল

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিসহ ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগের, সন্ত্রাসীদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবীতে মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন এ দবি তুলে ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদ ত্যাগ’ স্লোগানে দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয় তারা। এরপর মশাল জ্বালিয়ে মিছল নিয়ে কাটাপাহাড় হয়ে স্লোগানের দিতে দিতেবপ্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়- ‘দফা এক দাবি এক, প্রক্টরের পদ ত্যাগ’,’আমার ভাই রক্ত ঝরে, প্রশাসন নিয়োগ করে’,’সায়েমের রক্ত বৃথা যেতে দিবো না,মামুনের রক্ত বৃথা যেতে দিবো না’,’রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’,’জ্বালোরে জ্বালো আগুন জ্বালো,ম্যাঙ্গোবার ভিসি কল পেলে খুশি’।

মিছিল শেষ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমাদের ভিসি মহোদয় বলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে কিন্তু আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের শিক্ষার্থীরা মায়ের খায় আর প্রশাসন নিয়োগ বাণিজ্য করে। আমরা এই প্রশাসনকে বলতে চাই, এই ব্যর্থতার দায় নিয়ে আপনার অতিদ্রুত পদত্যাগ করেন। এই প্রশাসন দায়িত্ব নিয়ে কি ফ্যাসিবাদের দোষরদের বিচার করেছ? আপনারা তাদের সাথে হাত হাত করেছেন তারাই লুকিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদ সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত