সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছুটে যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা মিজ নুরজাহান বেগম। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ও কেবিনে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জানতে চান তিনি। এ সময় তিনি দ্রুত আরোগ্যের জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

চবির শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টা একই দিনে চট্টগ্রামের পতেঙ্গা কেইপিজেড অর্থনৈতিক অঞ্চলে নতুন হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। পরে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টার সফরকালে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, একান্ত সচিব (যুগ্ম সচিব) ডা. মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত