বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে শিবির নেতা শহীদ জয়নাল আবেদীনের ২৯তম শাহাদাত বার্ষিকী শনিবার

ঈদগাঁও প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদ নেতা জয়নাল আবেদীন চৌধুরীর ২৯তম শাহাদাত বার্ষিকী আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) পালিত হবে। তিনি সংগঠনটির ৮৯তম শহীদ হিসেবে স্বীকৃত।

বার্ষিকী উপলক্ষে ঈদগাঁও উপজেলা শিবির বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে খতমে কোরআন, শহীদের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিকেল ৩টায় ঈদগাহ হাইস্কুল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর দিবালোকে ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ক্যাম্পাসে জয়নাল আবেদীন চৌধুরীকে প্রকাশ্যে হত্যা করা হয়। সংগঠনটির দাবি অনুযায়ী, তৎকালীন ছাত্রলীগ সন্ত্রাসীরা প্রথমে তার ডান হাত কেটে ফেলে এবং পরে গুলি চালিয়ে হত্যা করে।

শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত