বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সীতাকুন্ডে ডাকাতিসহ ২০ মামলার আসামি ইউনুছ পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুন্ডে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও চিহ্নিত অপরাধী মো. ইউনুছ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি, চুরি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ২০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র-এর নির্দেশনায় সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই পরিমল চন্দ্র মল্লিক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ইউনুছ ইন্যা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাইছড়ি ফুলতলা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ইউনুছের বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, ধর্ষণ, সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, চুরি, মাদক ও অস্ত্র আইনসহ নানামুখী অপরাধের অভিযোগ রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। স্থানীয়দের মাঝে ভীতি সৃষ্টিকারী এ অপরাধী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবেই পরিচিত।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দীর্ঘদিন ধরে তাকে ধরতে অভিযান চালানো হলেও কৌশলে গা-ঢাকা দিয়ে পালিয়ে বেড়াতেন ইউনুছ। অবশেষে সোমবার বিশেষ অভিযানকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের দাবি, ইউনুছের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় ডাকাতি ও অপরাধ প্রবণতা কমবে এবং দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পাবে স্থানীয় মানুষ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত