সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম চেম্বারে নতুন প্রশাসক নূরুল্লাহ নূরী

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ অনুবিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নূরুল্লাহ নূরী প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার সকালে নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে ব্যবসায়ীদের একাংশ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘ এক বছর পার হলেও চেম্বারে ব্যবসায়ীদের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তাই বর্তমান প্রশাসকের পদে আনোয়ার পাশার মেয়াদ আর না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ীদের এই প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত