রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Single Top Banner

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কক্সবাজারের রেজু আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে তারা একটি কালো ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটকরা হলেন— মো. শফি (৭০) এবং মো. জিয়াবুল হক (১৫)। দুজনই কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালীর বাসিন্দা। পরে ব্যাগ তল্লাশি করে মোট ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সফলতা দেখিয়ে আসছে। এসব অভিযানের ধারাবাহিকতায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত