বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হবে? আপনি যদি আমার মতোই হন, তাহলে তো আমার দলেই যোগ দিতেন। সুতরাং রাজনৈতিক দলে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকার। কেউ যদি মনে করেন এ নির্বাচন বানচাল করা যাবে, তবে তা সম্ভব নয়।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশে আসন্ন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন।” এই নির্বাচন ভবিষ্যতের নির্বাচনগুলোর দিকনির্দেশনা দেবে এবং দেশের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি), পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনা না ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত