বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে বসতঘর লুট: নগদ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল উধাও

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই বসতঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতের ঘটনা ইসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড রিজার্ভ পাড়া এলাকায় ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী আবুল হোসেন জানান, তার প্রতিবেশী মনজুর আলম (প্রকাশ আলম মাঝি) ও তার প্রবাসী ছেলে জিয়া উদ্দিন রানার পৃথক বসত ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা ঘরের দরজা এবং আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করেছে। খবর পাওয়া গেছে, নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান মালামাল উধাও হয়েছে।

লুটের শিকার মনজুর আলমের ছেলে আসিফ সংবাদমাধ্যমকে জানান, তিনি ঘটনার সত্যতা স্বীকার করছেন, তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। এ ঘটনায় তা পূর্ব শত্রুতার জের, না চুরি তা নিয়ে এখনো রহস্য রয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তবে এটি পূর্ব শত্রুতার জের না সাধারণ চুরি তা খতিয়ে দেখা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত